আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে এবার বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪, অধিকাংশই শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ৩৬ বছর পর মুখোমুখি লড়াই হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার আলম কয়রায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে পেলেন আলমগীর হোসেন কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে ১ জন নিহত-৩ জন আহত কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন কয়রায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উৎসব কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা
ad728

কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কয়রা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকাল ৪টায় কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে উপজেলা সদরে একটি র‍্যালি বের করা হয়।

কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি এনামুল হক বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে গুলি চালিয়ে কয়েকজন নিরীহ শ্রমিককে হত্যা করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়ে আসছে। তিনি আরও বলেন, ইসলামে শ্রমিকের অধিকার সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে এবং মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। শ্রমজীবী মানুষের ওপর সব ধরনের নির্যাতন-নিপীড়ন বন্ধ এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি পরিবহন খাতে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সব ধরনের হয়রানি বন্ধের দাবি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ, শেখ আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, আমাদি ইউনিয়ন সভাপতি মাওলানা অহিদুজ্জামান, বাগালি ইউনিয়ন সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন সভাপতি মো. আব্দুস সামাদ, উত্তর বেদকাশী ইউনিয়ন সভাপতি মাওলানা রবিউল ইসলাম এবং দক্ষিণ বেদকাশী ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিনসহ প্রমূখ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300