আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভারতে এবার বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪, অধিকাংশই শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ৩৬ বছর পর মুখোমুখি লড়াই হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার আলম কয়রায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে পেলেন আলমগীর হোসেন কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে ১ জন নিহত-৩ জন আহত কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন কয়রায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উৎসব কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন
ad728

কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কয়রায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রবিউল ইসলাম

খুলনার কয়রায় উত্তর বেদকাশী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রবিউল ইসলামের বিরুদ্ধে মসজিদের সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ২টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. রবিউল ইসলাম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি উত্তর বেদকাশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দারুসসালাম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের বিশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় মসজিদ সংস্কারের জন্য ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের অর্থ উত্তোলন ও বাস্তবায়নের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সভাপতি এবং আবু বকর সিদ্দিক মালীকে সদস্যসচিব করে সোনালী ব্যাংক, কয়রা শাখায় তার হিসাবে বরাদ্দের চেক জমা দেওয়া হয়।

তিনি জানান, গত ২৮ জুন মসজিদ পরিচালনা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২৯ জুন ব্যাংক থেকে উত্তোলনকৃত অর্থ দিয়ে সংস্কারকাজের জন্য প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ক্রয় করা হয়। বর্তমানে মসজিদের সংস্কারকাজ চলমান রয়েছে এবং প্রকল্প-সংক্রান্ত তথ্যসম্বলিত সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে।

রবিউল ইসলাম অভিযোগ করেন, একটি মহল তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে এলাকার মানুষের সেবা করে আসছেন। সম্প্রতি তাকে উত্তর বেদকাশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী ঘোষণা করার পর রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি এবং তার সম্মানহানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300