আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে এবার বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪, অধিকাংশই শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ৩৬ বছর পর মুখোমুখি লড়াই হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার আলম কয়রায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে পেলেন আলমগীর হোসেন কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে ১ জন নিহত-৩ জন আহত কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন কয়রায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উৎসব কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা
ad728

কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

 খুলনার কয়রা সদরে অবস্থিত দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় মাদ্রাসা কমপ্লেক্সে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আ. গনির সভাপতিত্বে এবং শিক্ষক মেসবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা ওবাইদুল্যাহ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রভাষক মো. রেজাউল করিম, মো. ইমদাদুল হক, মো. আকবার আলী, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, ইউপি সদস্য মাসুম বিল্লাহ ও আবু হাসান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. সাইদুর রহমান, প্রভাষক মইনুল ইসলাম, আশিকুল ইসলাম, শিক্ষক আরিফ বিল্লাহ, মো. আশিকুজ্জামান, শিক্ষার্থী বায়োজিদ হোসেন ও লামিয়া আক্তারসহ অন্যান্যরা।
এবছর মাদ্রাসার প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২৩০ জন ছাত্র-ছাত্রী বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300