আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে এবার বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪, অধিকাংশই শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ৩৬ বছর পর মুখোমুখি লড়াই হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার আলম কয়রায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে পেলেন আলমগীর হোসেন কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে ১ জন নিহত-৩ জন আহত কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন কয়রায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উৎসব কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা
ad728

কয়রায় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 27, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

 খুলনার কয়রায় জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় উপজেলা সদরের কপোতাক্ষ কলেজ চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কপোতাক্ষ কলেজ চত্বরের সমাবেশ শেষে থানার মধুরমোড় অভিমুখে বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওঃ আবুল কালাম আজাদ। বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে না। ছাত্র জনতার বুকের রক্তে অর্জিত গণ অভ্যুত্থানের লালিত স্বপ্ন বাস্তবায়ন এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন দেখতে চায়। জনগণের মতামতের ভিত্তিতে আগামী সংসদে সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায়। জামায়াতে ইসলামী আগামী সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের বেশিরভাগ রাজনৈতিক দলগুলো অন্তবর্তীকালীন সরকারকে (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকারের পক্ষ থেকে দাবির স্বপক্ষে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নি। সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথে নেমে এসেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়রা উপজেলার আমির মাওঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃশেখ সাইফুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওঃ গোলাম সরোয়ার, জেলা সহকারী সেক্রেটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি অধ্যাপক মোঃ অলিউল্লাহ, উপজেলা নায়েবে আমির মাওঃ রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওঃ সুজা উদ্দিন সহ হাফেজ জাহাঙ্গীর আলম প্রমুখ।

এই অনুষ্ঠান শেষে দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে কয়রা উপজেলার ৫৬টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300