আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে এবার বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪, অধিকাংশই শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ৩৬ বছর পর মুখোমুখি লড়াই হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার আলম কয়রায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে পেলেন আলমগীর হোসেন কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে ১ জন নিহত-৩ জন আহত কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন কয়রায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উৎসব কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা
ad728

নির্বাচনে জয়ী হলে কয়রা-পাইকগাছায় রেল সংযোগ স্থাপন করা হবে -মাওঃআবুল কালাম আজাদ

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 24, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং খুলনা-৬ (কয়রা-পাইকগাছা ) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্বপ্নের কয়রা উপজেলা গড়ে তোলা হবে। সুন্দরবন সংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এই জনপদ বারবার সিডর, আইলা, আম্ফান-এর মতো প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হয়েছে। স্বাধীনতার পাঁচ দশকে বারবার ক্ষমতার পালাবদল হলেও এলাকার মানুষের ভাগ্য বদল হয়নি। বিগত সরকারের আমলে তারা মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষমতায় এসে নিজেদের আখের গুছিয়ে মালয়েশিয়া ও কানাডায় পাড়ি জমিয়েছেন। জনগণের কল্যাণে কোন কাজ তারা করেনি। জনগণের ভোটে নির্বাচিত হলে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি আধুনিক, উন্নত এবং সমৃদ্ধ কয়রা গড়ার কাজে আমরা আত্মনিয়োগ করব। 


গতকাল সোমবার (২৪শে নভেম্বর ) সকাল ১১টায় কয়রার বাগালী ইউনিয়ন পরিষদ ও বিকাল ৩টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরের পৃথক দুটি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বাগালী ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল হামিদের সভাপতিত্বে ও মহারাজপুর ইউনিয়ন আমির মাষ্টার সাইফুল্লাহ হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ১৯৯১ও ২০০১ সালে এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস বিপুল সংখ্যক ভোটে জনগণের রায় নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন।তার হাত ধরে এই কয়রা-পাইকগাছায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। দীর্ঘদিন দায়িত্বে থাকা অবস্থায় কোন দূর্নীতি তার হাতে হয়নি।আমি কথা দিচ্ছি নির্বাচিত হলে একটি টাকার দুর্নীতি হবে না । জনগণের আমানত রক্ষা করাই হবে মূল লক্ষ্য। জনগণের দীর্ঘদিনের দাবি কয়রায় টেকসই বেড়িবাঁধের পাশাপাশি সকল মাটির কাঁচা রাস্তাকে পাকা ইটের রাস্তায় পরিনত করা হবে। সদরে ১০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল তৈরি করা হবে, প্রতিটি ইউনিয়নে বেসরকারীভাবে ক্লিনিক তৈরি করা হবে, যাতায়াতের সুবিধার্থে রেললাইন তৈরি করা হবে।

সেক্রেটারি প্রভাষক শরিফুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামী’র সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ, জেলা সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াত আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সেক্রেটারি অয়েজকুরুনী। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300