আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কয়রায় মিথ্যা নাটক সাজিয়ে নিরহ মানুষকে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৫ জেলে আটক কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভারতে এবার বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪, অধিকাংশই শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ৩৬ বছর পর মুখোমুখি লড়াই হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার আলম কয়রায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে পেলেন আলমগীর হোসেন কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে ১ জন নিহত-৩ জন আহত কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন কয়রায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উৎসব
ad728

কয়রায় মিথ্যা নাটক সাজিয়ে নিরহ মানুষকে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ঘের দখল, বসতবাড়িতে হামলার মিথ্যা নাটক সাজিয়ে নিরহ মানুষকে হয়রানী করছে প্রতিপক্ষরা। এমন মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বাগালী ইউনিয়নের ১নং ওর্য়াডের বাসিন্দা মোঃ কোহিনূর আলম সানা। তিনি বাগালী গ্রামের মৃত জায়েদ আলী সানার পুত্র। 
সোমবার (২৭ জুলাই) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে  লিখিত বক্তব্য তিনি জানান, গত ২৬ জুলাই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে একই গ্রামের রশিদ সানা অভিযোগ করেছে যে, জহুরুল শিকারী, কোহিনূর সানা, বাপ্পি ওরফে শুভ, আলিফ, রবিউল সহ আরও অনেকেই তাদের ভোগ দখলে থাকা জমিজমা ও মৎস্য ঘের জোরপূর্বক  দখলের চেষ্টায় ভয়ভীতি প্রর্দশন,  বসতবাড়ি হামলা, ভাংচুর, মৎস্য ঘেরে ক্ষয়ক্ষতি,মোটা অংকের চাদা দাবি করে আসছে। টাকা না দিলে তাদের বাড়ি ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগটি সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের কোন ঘটনাই ঘটেনি।  তারা মিথ্যা অভিযোগ দায়ের করে এলাকার মানুষকে হয়রানী করছে। শুধু তাই নয় মিথ্যা মামলা দায়ের করার জন্য এসব নাটক সাজাচ্ছে।
 প্রকৃত ঘটনাটি হলো যে,  রশিদ সহ তার ভাই টাইগার খলিল এলাকায় বিগত আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে তারা ত্রাস সৃষ্টি করে জায়গা জমি দখল করে মৎস্য ঘের করে থাকে। এমনকি তাদের বিরুদ্ধে  সরকারি জায়গাও বিক্রি করা অভিযোগ রয়েছে। এ সকল কাজে বাঁধা দিলে এলাকার অনেক নিরহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়েছে। আঃ রশিদ  বনদস্যু মোজাম বাহিনীর সদস্য হিসাবে জেলেও খেটেছেন। তার ভাই  টাইগার খলিল একজন তালিকা ভুক্ত সন্ত্রাসী। বিগত দিনে তার নামে পুলিশ মারপিটের অভিযোগে মামলা হয়। এলাকার একাধিক ব্যক্তির কাছ হতে চাদা নেওয়ার প্রমান রয়েছে খলিলের বিরুদ্ধে। এ সকল কাজের প্রতিবাদ জানালে মিথ্যা মামলায় হয়রানী করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । সস্প্রতি এ সকল মিথ্যা ঘটনায় মামলা করার জন্য পায়তারা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সেই সাথে প্রকৃত ঘটনাটি উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে এলাকার অর্ধ শতাধিক নির্যাতিত এলাকাবাসী উপস্থিত ছিলেন।
তবে অভিযোগের ব্যাপারে আঃ রশিদের নিকট জানতে চাইলে তিনি বলেন, সত্য মিথ্যা যাচাইয়ের জন্য প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করছি। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300