আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন কয়রায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উৎসব কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসাকের মতবিনিময় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম
ad728

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কয়রা উপজেলা প্রেস ক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রিপোর্টারের নাম: সিনিয়র রিপোর্টার
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 10, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কয়রা উপজেলা প্রেস ক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনার কয়রায়  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাংবাদিক সমাজের পেশাগত নিরাপত্তার জোরদার করার দাবিও জানানো হয় ।


রবিবার (১০ আগস্ট) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।  

সমাবেশে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে সাংবাদিকদের  স্বাধীন ও নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালনের  নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়। 
 
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক মাষ্টার আঃ রউফ, শেখ মনিরুজ্জামান মনু, মোঃ গোলাম রব্বানী, শেখ জাহাঙ্গীর কবির টুলু, মোঃ ফরহাদ হোসেন, আবু ওবায়দা, মল্লিক আঃ রউফ, মোঃ জাহিদুল ইসলাম, ফারুক আজম প্রমুখ। বক্তারা সাংবাদিক তুহিনসহ দেশের সকল নির্যাতিত ও নিহত সাংবাদিকের প্রতি গভীর শোক ও সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে কয়রা উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300