আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে এবার বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪, অধিকাংশই শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ৩৬ বছর পর মুখোমুখি লড়াই হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার আলম কয়রায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে পেলেন আলমগীর হোসেন কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে ১ জন নিহত-৩ জন আহত কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন কয়রায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উৎসব কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা
ad728

কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : May 11, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী ও শিশু সহ সকলের জন্য পর্যাপ্ত  সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

 ১০মে (রবিবার) বেলা ১১ টায় উপজেলার কাটকাটার শাকবাড়িয়া নদীর চরে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের অর্থয়ানে ও বেসরকারি উন্নয়ন সংস্থা  জাগ্রত যুব সংঘ(জেজেএস)'র সহযোগীতায় ও স্থানীয় সেচ্ছ্বাসেবী সংগঠনের বাস্তবায়নে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশুদ্ধ পানির সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী ও শিশুরা।

আরও বলেন, অনেক এলাকায় টিউবওয়েলে পানি উঠছে না। পুকুর গুলো শুখিয়ে চৌচির। কোথাও পানি পাওয়া গেলেও তা লবণাক্ত হওয়ায় দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। এতে নারীদের সময় ও শ্রম ব্যয় বাড়ছে এবং শিশুদের স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টির পানি সংরক্ষন, গভীর নলকূপ, পুকুর খনন ও সংরক্ষনের মাধ্যমে টেঁকসাই পানি ব্যাবস্থাপনার উদ্যোগ গ্রহনের দাবি জানান তারা। 


উত্তরে বেদকাশি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। কয়রা সদর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন,সাংবাদিক ফরহাদ হোসেন জেজেএসের এস এমএ মজিদ,মাহিমা আক্তার, ক্লাব প্রতিনিধি মোল্ল্যা মনিরুজ্জামান, আশিকুজ্জামান, মনিরুজ্জামান,মাহিন, জলবায়ু কর্মী জাকি মুজাহিদ,সঞ্জয় মন্ডল, নাসরিন আক্তার প্রমুখ।

মানববন্ধন শেষে উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদ হলরুমে আমরাই গড়বো নিরপদ উপকূল এই প্রতিপদ্য বিষয়ে আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300