আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৫ জেলে আটক কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভারতে এবার বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪, অধিকাংশই শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ৩৬ বছর পর মুখোমুখি লড়াই হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার আলম কয়রায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে পেলেন আলমগীর হোসেন কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে ১ জন নিহত-৩ জন আহত কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন কয়রায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উৎসব কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ad728

কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 6, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন উপজেলার মহারাজপুর গ্রামের মৃত সুলতান মোল্যার পুত্র মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, বিগত ২০১৮ সাল থেকে একই গ্রামের মৃত রহিম গাজীর পুত্র মুফতি ফরহাদ হোসেন, মৃত আমিন গাজীর পুত্র আবুল কালাম  ও আঃ রহমান গংদের সাথে একটি জায়গা নিয়ে দির্ঘদিন বিরোধ চলে আসছে। সেই জায়গার মধ্যে হতে আমার অংশে আমি  গত ৩ জুন কাজ করতে গেলে আমার প্রতিপক্ষরা বাধা প্রদান করে। এমনকি নানাবিধ হুমকি ধামকি অব্যাহত রেখেছে। শুধু তাই নয় ঐ গ্রুপটি আমার জায়গা জোবর দখল করা নিয়েছে। তা ছাড়া উক্ত জায়গায় আমার একটি মাছের ঘের ছিল। ঐ মাছের ঘরটি দখল করে নেওয়ার পাশাপাশি মাছ লুট করে নিয়েছে। আমি অসহায় হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে সাহস পাচ্ছি না।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রকৃত ঘটনাটি হলো যে, মহারাজপুর মৌজায় ৮৭৭ দাগে আমি এসএ মালিক সুত্রে জমি প্রাপ্ত হই ১ একর। এ ছাড়া ঐ জমির এসএ মালিকের ওয়ারেশ সুত্রে আঃ জব্বার গাজীর নিকট থেকে ১ একর ৩২ শতক জমি ক্রয় করি। তার মধ্যে হতে উক্ত জমির মালিকরা আমাকে. ৬৯ শতক জমি ভোগ দখলে দেন। সেখানে আমি দির্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। সম্প্রতি ঐ জমির মধ্যে হতে আমার প্রতিক্ষরা গায়ের জোরে. ২৮ শতক জসি জোরপুর্বক দখল করে রাখছে। এতে আমি বাঁধা প্রদান করলে তারা আমাকে মারপিট করে আহত করে। এ ছাড়া বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। বিষয়টি নিয়ে কয়রা থানা সহ স্থানীয় ভাবে শালিস বৈঠক করে আমার অনুকুলে জমি পাবো বলে সিধান্ত গ্রহন করা হলেও তারা তা না মেনে জোরপূর্বক গায়ের জোরে দখল করে রেখেছে। আমি মিথ্যা মামলা হতে রেহাই পাওয়ার পাশাপাশি তাদের দ্বারা হুমকি ধামকির প্রতিকার পেতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি
সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার সঠিক জমি যাতে করে ভোগ দখল করতে পারি তার জন্য প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300