আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন কয়রায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উৎসব কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসাকের মতবিনিময় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম
ad728

কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

রিপোর্টারের নাম: সিনিয়র রিপোর্টার
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 27, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

খুলনার কয়রা উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছেন।আহতরা হলেন মদিনাবাদ গ্রামের তহমেনা খাতুন(৩০), আক্তারুল ইসলাম(৩০),মিরানা সুলতানা(৩৫)

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার ফুলতলা বাজার সংলগ্ন উওর মদিনাবাদ গ্রামে মৃত শামসুর রহমান গাজীর বাড়িতে এই ঘটনা ঘটে।এতে আহতদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহতরা জানান, দীর্ঘদিন যাবত মৃতঃশামসুর রহমান গাজীর দুই ছেলের মধ্যে পৈতৃক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছে। স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় একাধিক বার বিষয়টি মিমাংসা করা চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় মৃত শামসুর রহমান গাজীর ছোট ছেলে মোস্তফা গাজী ও জামাতা আবুল ফারাক গাজী পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভাড়াটিয়া লোকজন নিয়ে বড় ভাই মোশাররফ গাজীর বাড়ির সীমানা প্রাচীর ও ঘরবাড়ি ভাঙচুর করে।এতে মোশাররফ ও তার স্ত্রী মিরানা সুলতানা বাধা প্রদান করলে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। তাদের অতর্কিত হামলায় ৩ জন গুরুতর জখম ও আহত হয়েছে। পুলিশ আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেছেন।

কয়রা থানার তদন্ত ওসি মোঃশাহ আলম বলেন, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে ৩ জনকে আটক করেছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছে।তার রেশ ধরে এই ঘটনা ঘটেছে।বিষয়টি নিয়ে কয়রা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300