আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
জাপান সফর শেষে কয়রায় এমপি আবুল কালাম আজাদকে সংবর্ধনা কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথের কার্যক্রম উদ্বোধন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন কয়রায় মিথ্যা নাটক সাজিয়ে নিরহ মানুষকে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৫ জেলে আটক কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভারতে এবার বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪, অধিকাংশই শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ৩৬ বছর পর মুখোমুখি লড়াই হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার আলম কয়রায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে পেলেন আলমগীর হোসেন কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে ১ জন নিহত-৩ জন আহত কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা
ad728

জাপান সফর শেষে কয়রায় এমপি আবুল কালাম আজাদকে সংবর্ধনা

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

জাপান সফর শেষে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ শনিবার (১ আগস্ট) নিজ নির্বাচনী এলাকা কয়রায় ফিরলে তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। দুপুর ১২টায় কয়রা উপজেলা জামায়াত অফিস মোড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা তাকে শুভেচ্ছা জানান।

সংবর্ধনা শেষে মতবিনিময়কালে এমপি আবুল কালাম আজাদ বলেন, জাপানের উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবা, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও পরিবেশ সংরক্ষণ ব্যবস্থা তাকে অনুপ্রাণিত করেছে। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে কয়রা-পাইকগাছা অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, স্যানিটেশন, পর্যটনের বিকাশ, পরিবেশ সংরক্ষণ এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন।

তিনি বলেন, “আমরা নতুন করে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ পেয়েছিলাম। এই বাংলাদেশের স্বপ্ন যারা তছনছ করতে চায়, তাদেরকে দেশের মানুষ কোনো সুযোগ দেবে না। ষড়যন্ত্র করে লাভ হবে না। অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাইয়ের শহীদদের যথাযথ মর্যাদা প্রদান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।”

পরে তিনি আমাদী ইউনিয়নের ভান্ডারপোল বাজার জামে মসজিদের উদ্বোধন করেন। একই সঙ্গে নাকশা বাজার সংলগ্ন স্লুইসগেট, কাঠালতলা-বাল্লা ও ভাগবা বাজার এলাকার ঝুঁকিপূর্ণ ওয়াপদা বাঁধ পরিদর্শন করেন।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্র্যাজুয়েট মাধ্যমিক বিদ্যালয় মাঠ, খিরোল মহিলা দাখিল মাদ্রাসা মাঠ এবং বালিয়াডাঙ্গা নদীর চরে শিশু-কিশোর ফুটবল খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300