আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে ১ জন নিহত-৩ জন আহত কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন কয়রায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উৎসব কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসাকের মতবিনিময় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক
ad728

কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 22, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

কয়রায় এ ডব্লিউ ডি ও গুটি ইউরিয়া সুপার গ্র্যানুলার প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে জিঙ্ক সমৃদ্ধ বিরি ধান-১০২ প্রর্দশনী প্লটের ধান কর্তন উপলক্ষে মাঠ দিবস পালন”করা হয়েছে।  

বুধবার ( ২২ এপ্রিল) ২নং কয়রা গ্রামে উত্তরণের কল প্রকল্পের উদ্যোগে এই মাঠ দিবসে স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। এ সময় ঐ গ্রামের কৃষক আছাদুল্যাহ জানান, তারা এ বার বোরো মৌসুমে এই ধান চাষাবাদ করে বিঘা প্রতি ২৭ মন ধান উৎপাদন করতে সম্ভব হয়েছে। তাদের দেখাদেখিতে এই অঞ্চলের কৃষকরা এই ধান চাষাবাদ করতে আগ্রহী দেখিয়েছে। মাঠ দিবস উদযাপন অনুষ্ঠানে আলোচনায় বক্তব্য রাখেন  কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জাকির হোসেন, ইউপি সদস্য আবু হুরাইরা খোকন, শাহানারা জামাল, উত্তরণের কল প্রকল্পের উপজেলা ম্যানেজার আলতাফ হোসেন, কমিউনিটি মোভিলাইজার ফজিয়া পারভীন, মোঃ হাবিবুর রহমান, স্থানীয় কৃষক হানিফা শেখ, রাশেদ শেখ, আজিজুল হক, হাফিজা বিবি প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয় প্রকল্পটি ধান চাষাবাদের সহযোগিতার পাশাপাশি মিষ্টি আলু চাষ,  বিভিন্ন শাক সবজি চাষ সহ জলবায়ু-সহনশীল কৃষি পদ্ধতির প্রচার, প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন এবং বছরব্যাপী বাড়ির আঙিনায় সবজি উৎপাদন, ভার্মি কম্পোস্ট,বস্তা পদ্ধতির সবজি চাষ মালচিং-ভিত্তিক সবজি চাষ, সবুজ সার প্রয়োগ, পর্যায়ক্রমিক ভেজানো ও শুকানো সেচ এবং গুটি  ইউরিয়া ব্যবহারে সহযোগিতা করে আসছে। এই উদ্যোগটি  উত্তরণ সংস্থার বাস্তবায়ন করছে, যা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন(গেইন)এর কারিগরি সহায়তায় এবং বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে ‘ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল)’ কর্মসূচির অধীনে পরিচালিত হচ্ছে। উপ সহকারি কৃষি অফিসার মোঃ জাকির হোসেন বলেন, সীমিত সেচের কারণে পূর্বে অনাবাদী থাকা জমি এখন চাষের আওতায় আনা হচ্ছে, যা পানি-নির্ভর কৃষি উপকরণের উপর নির্ভরতা কমাচ্ছে এবং অণুপুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন করছে, যা খাদ্য নিরাপত্তা ও কৃষকের আয় উভয়ই উন্নত করছে। স্থানীয় কৃষকরা এ ধরনের প্রকল্প গ্রহন করায় উত্তরনকে ধন্যবাদ জানিয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300