আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে এবার বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪, অধিকাংশই শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ৩৬ বছর পর মুখোমুখি লড়াই হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার আলম কয়রায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে পেলেন আলমগীর হোসেন কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে ১ জন নিহত-৩ জন আহত কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন কয়রায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উৎসব কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা
ad728

কয়রায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আ,লীগের নেতাকর্মীদের নিয়ে সভা সিপিপির অবরুদ্ধ উপ-পরিচালক মুচলেকাতে মুক্ত

রিপোর্টারের নাম: সিনিয়র রিপোর্টার
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 29, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: অবরুদ্ধ সিপিপির উপ-পরিচালক গোলাম কিবরিয়া

 খুলনার কয়রায় ঘুর্ণিঝড় প্রস্তুতি কমিটি(সিপিপির) উপপরিচালক জনতার হাতে অবরুদ্ধ । অবশেষে মুচলেকা দিয়ে মুক্তি পেলেন। সিপিপির আড়ালে আওয়ামীলীগকে পুর্নবাসনের অভিযোগে উপপরিচালকে অবরুদ্ধ করেছে স্থানীয় জনগন। 

জানা গেছে, সিপিপির খুলনার উপ-পরিচালক গোলাম কিবরিয়া উপজেলা প্রশাসনসহ কাউকে না জানিয়ে ২৯ আগস্ট সকাল ১০ টায় সুন্দরবন বালিকা বিদ্যালয়ে কয়রা ইউনিয়নের সিপিপির সভার আয়োজন করেন। আওয়ামীলীগের আমলে করা ওই কমিটিতে নিষিদ্ধ ছাএলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা থাকায় স্থানীয় জনগন বিষয়টি জানতে পেরে উপ পরিচালককে সভা চলাকালে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ(ওসি) ঘটনা স্থলে যেয়ে অবরুদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে। 

পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকদের উপস্থিতে বিষয়টি নিয়ে আলোচনা হলে সেখানে তিনি তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং লিখিত মুসলেকা দিয়ে মুক্তি পান। সিপিপির নতুন করে কমিটি পূর্নগঠন না করা পর্যন্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়। তিনি কোন সভা না করে ৩ টা সভার বরাদ্দ ৩ লাখ টাকা তুলে আত্মসাত করেছেন বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, ২০০৮ সালে আওয়ামী সরকারের আমলে একতরফা ভাবে কয়রায় সিপিপির কমিটি গঠন করা হয়। দির্ঘদিন কমিটি পুর্নঃগঠন না করে সম্পৃতি ওই কমিটির অনুকুলে সেফটি সামগ্রী বিতরন করায় কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দেয় এবং ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এমত অবস্থায় কাউকে না জানিয়ে অনেকটা চুপিসারে উপপরিচালক খামখেয়ালীপনা ভাবে ছুটির দিনে অতিগোপনে নিষিদ্ধ ঘোষিত ছাএলীগ ও আওয়ামীলীগের নেতা কর্মীদের নিয়ে সভা করা অবস্থায় জনগন তাকে অবরুদ্ধ করে। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী জানান, প্রশাসনকে না জানিয়ে ছুটির দিনে তিনি উচ্ছা মাফিক সভা করা অবস্থায় স্থানীয় জনগন অবরুদ্ধ কর রাখে। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। 

এ ব্যাপারে সিপিপির খুলনার উপ পরিচালক গোলাম কিবরিয়া তিনি তার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এবং কোন সভা না করে টাকা উত্তোলন করে আত্মসাতের বিষয়ে তিনি বলেন, ভুলতো মানুষে করে তবে উচ্ছাকৃত ভুল নয়। এব্যাপারে সিপিপির পরিচালক (প্রশাসন) নাজমুল আবেদীন এর নিকট ফোন দিলেও তিনি রিসিফ করেননি। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300