আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে এবার বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪, অধিকাংশই শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ৩৬ বছর পর মুখোমুখি লড়াই হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার আলম কয়রায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে পেলেন আলমগীর হোসেন কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে ১ জন নিহত-৩ জন আহত কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন কয়রায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উৎসব কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা
ad728

উপকূলবাসী দাড়িপাল্লা প্রতীকে আস্থা রাখতে চায়- মাওঃ আবুল কালাম আজাদ

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Dec 8, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মনোনীত খুলনা -০৬ আসনের এমপি প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, “দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে সেই বিজয় শুধু আমার নয়; এটি হবে কয়রা–পাইকগাছার ৫ লক্ষ মানুষের বিজয়, অবহেলিত উপকূলবাসীর বিজয়।এবার উপকূলবাসী তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দাড়িপাল্লায় আস্থা রাখতে চায় ‌।"

গতকাল রবিবার (৮ ডিসেম্বর) সকাল ৮টায় মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়ী বটতলা বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা আজাদ বলেন, “এই বিজয়ের মাধ্যমে কয়রা–পাইকগাছার মানুষের দীর্ঘদিনের ন্যায্য অধিকার বাস্তবায়ন হবে। এলাকার উন্নয়ন ও উপকূলবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমি নিজেকে উৎসর্গ করবো।”
তিনি উপস্থিত জনগণের প্রতি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের সুযোগ গ্রহণের আহ্বান জানান।

পথসভা শেষে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া মহারাজপুর ইউনিয়নের ৭ ও ৯নং ওয়ার্ডে মহিলা সমাবেশ, বাগালী জিআইবি ক্লাবের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন, মাদারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কয়রা উত্তরচক কামিল মাদ্রাসায় শিক্ষক–শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, মহারাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার সাইফুল্লাহ হায়দার, সেক্রেটারি মাওলানা আওছাফুর রহমান, বাগালী ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল হামিদ, সেক্রেটারি প্রভাষক শরিফুল আলম এবং ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300