আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে এবার বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪, অধিকাংশই শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ৩৬ বছর পর মুখোমুখি লড়াই হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার আলম কয়রায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে পেলেন আলমগীর হোসেন কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে ১ জন নিহত-৩ জন আহত কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন কয়রায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উৎসব কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা
ad728

নিজেই ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করলেন খুলনার জামায়াত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Dec 12, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: নিজেই ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করলেন খুলনার জামায়াত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ

খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে নিজেই তার নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে কয়রা উপজেলার বতুল বাজার, মধুর মোড়সহ বিভিন্ন পয়েন্টে নিজ হাতে ব্যানার ও পোস্টার খুলে ফেলতে দেখা যায় দাঁড়িপাল্লা প্রতীকের এই  প্রার্থীকে। তার সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মীরাও।

গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে সব ধরনের আগাম প্রচারসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল থেকেই মাঠে নেমে নির্দেশনা বাস্তবায়ন শুরু করেন  মাওলানা আবুল কালাম আজাদ।

এ বিষয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন এবং দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে জামায়াতে ইসলামী রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কমিশনের নির্দেশনা ও আচরণবিধি মেনে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কয়রা–পাইকগাছা অঞ্চলের সব প্রচারণামূলক ব্যানার-ফেস্টুন আমরা সরিয়ে ফেলব।”
তিনি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামীর কয়রা উপজেলা আমির মাওঃ মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মাওঃ সুজা উদ্দিন আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি শাহাবুদ্দীন মোল্লা ,জামায়াত নেতা নাইমুর হোসেন রকি, মোস্তাফিজুর রহমান  প্রমুখ ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300