কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।
৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্যাহ আল বাকীর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদাউস, সহকারী কমিশনার রিফা তামান্না, জেলা ত্রাণ ও পুর্ণবাসন অফিসার আব্দুল করিম, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোহাঃ রেজাউল করিম, সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ, পল্লি বিদ্যুতের ডিজিএম মোঃ মাহফুজুর রহমান খান, পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ,উপজেলা ইঞ্জিনিয়ার আবুল ফজলে,ভারপ্রাপ্ত প্রানী সম্পদ অফিসার ডাক্তার শুভ বিশ্বাস,মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্যাহ আল জাবির, সমাজ সেবা অফিসার আবুল কালাম আজাদ,নির্বাচন অফিসার মোঃ আকবর হােসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ,ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল আহাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের ডেপুটি রেঞ্জার নাসির উদ্দিন,কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, কামাল হোসেন, গোলাম রব্বানী, তথ্য আপা কর্মকর্তা আমেনা খাতুন প্রমুখ। মতবিনিময় সভা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আদিবাসী ও মুন্ডাদের সাথে মতবিনিময় করেন এবং দক্ষিন বেদকাশীতে নৌকা ডুবিতে নিহত ২ জন জেলে পরিবারের মাঝে ক্ষতিপুরনের চেক বিতরন করেন। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..