আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন কয়রায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উৎসব কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসাকের মতবিনিময় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম
ad728

ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে চাই কয়রার গণমিছিলে মাওঃ আবুল কালাম আজাদ

রিপোর্টারের নাম: সিনিয়র রিপোর্টার
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 6, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে চাই কয়রার গণমিছিলে মাওঃ আবুল কালাম আজাদ

আমরা ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। এদেশে আর কখনো নতুন করে ফ্যাসিবাদ মতাদর্শ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। গত বছরের ৫ই আগস্ট এ দেশে ফ্যাসিবাদের কবর রচনা হয়েছে। ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে তা ম্লান হতে দেব না।গুম,খুন,ধর্ষণ,হামলা,মামলা,বিচার বহির্ভূত হত্যা,মানি লন্ডারিং সহ এমন কোন অপরাধ নেই যা স্বৈরাচার হাসিনা ও তার দোসররা করে নি‌। অবশেষে সহস্রাধিক আহত ও প্রায় ২ হাজার ছাত্র জনতার বুলেটবিদ্ধ ক্ষত বিক্ষত লাশের রক্তের বিনিময়ে ৩৬ জুলাই (৫ আগষ্ট) এ দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছিল।আর ফ্যাসিস্ট স্বৈরাচার ভারতের দাসী দিল্লিতে পালিয়ে আত্মরক্ষা করেছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে আর রক্তের হোলি খেলা দেখতে চায় না।এদেশে কোন আধিপত্যবাদ ও ফ্যাসিস্ট স্বৈরাচার গড়ে উঠতে দেবে না।যারা নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে তাদেরকে সমূলে উৎপাটন করা হবে বলে জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।


মঙ্গলবার সকাল ১১ টায় কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওঃ আবুল কালাম আজাদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী কয়রা উপজেলা জামায়াতে ইসলামী বিশাল গণমিছিলের আয়োজন করে। মিছিলটি কয়রা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মোড় থেকে শুরু করে বাসটার্মিনাল,ডাক বাংলো ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মোড়ে এসে শেষ হয়। গণমিছিলে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর প্রায় সহস্রাধিক মানুষের সমাগম ঘটে। নেতাকর্মীরা দলীয় প্রতীক দাঁড়ি পাল্লা, জাতীয় পাতাকা,ফেস্টুন ও প্লাকার্ড সহ‌ স্লোগানে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ফুটিয়ে তোলার চেষ্টা করেন।

কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ মিজানুর রহমানের সভাপতিত্বে গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক অলিউল্লাহ, মাওঃ রফিকুল ইসলাম,মাওঃআবু তাহের প্রমুখ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300