আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসাকের মতবিনিময় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কয়রায় ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কয়রায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় নিজেই ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করলেন খুলনার জামায়াত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ কয়রায় কোস্ট গার্ডের অভিযানে জিম্মি জেলে সহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার,৪ হরিণ শিকারি আটক উপকূলবাসী দাড়িপাল্লা প্রতীকে আস্থা রাখতে চায়- মাওঃ আবুল কালাম আজাদ
ad728

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 30, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

 সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ জন মৌয়ালীকে আটক করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ৬০ কেজিমধু সহ ১ টি নৌকা জব্দ করা হয়। 
জানা গেছে বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল)  সকাল ৮ টার দিকে ভ্রমরখালী টহল ফাঁড়ির অধিনস্থ চরের খাল প্রবেশ নিষিদ্ধ এলাকা হতে তাদেরকে আটক করা হয়।খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন ।  অভিযানে আটককৃতরা হলেন কয়রা উপজেলার শহিদুল সানা, শফিকুল ইসলাম সানা, বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম , হেলাল ও রফিকুল ঢালী। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে ভ্রমরখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বিধান চন্দ্র মহলদার বাদী হয়ে বন আইনে মামলা দায়ের করেছে। আটককৃতদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300