আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে ১ জন নিহত-৩ জন আহত কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন কয়রায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উৎসব কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসাকের মতবিনিময় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক
ad728

কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 26, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

 খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী হায়াতখালী বাজারের জায়গা দখলের অভিযোগে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। রোববার (২৬ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলা পরিষদের সামনে বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মঠবাড়ি গ্রামের ইমান আলী সানার ছেলে আকবার আলী ও অহেদ সরদারের ছেলে মাসুদ সরদার বাজারের জায়গা দখলের চেষ্টা চালাচ্ছেন। এতে ব্যবসায়ীরা বাধা দিলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং মারধরের হুমকি দেওয়া হচ্ছে।

বক্তারা আরও বলেন, অতীতেও প্রভাব খাটিয়ে একই জায়গা দখলের চেষ্টা করা হয়েছিল। সে সময় ব্যবসায়ীদের ওপর হামলা এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির ঘটনা ঘটে। বর্তমানে আবারও একই চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন হায়াতখালী বাজার কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম , সাধারণ সম্পাদক মোঃ সোহাগ জামান, ব্যবসায়ী আনিছুর রহমান, আলহাজ্ব কামরুল ইসলাম, মাষ্টার ফজলুল হক, মাষ্টার আজিজুল ইসলাম, বদিউজ্জামান বিলুু, মফিজুল ইসলাম, বিল্লাল হোসেন প্রমুখ। মানববন্ধনে বাজারের প্রায় ২ শতাধিক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300