আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন কয়রায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উৎসব কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসাকের মতবিনিময় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম
ad728

কয়রায় মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় আলোচনা সভা

রিপোর্টারের নাম: সিনিয়র রিপোর্টার
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 9, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কয়রায় মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় আলোচনা সভা

খুলনার কয়রায় ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং তাদের ভবিষ্যৎ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার (এ আই ) কার্যকর প্রয়োগ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৯ আগস্ট) কয়রা সদরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারআয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

সুন্দরবন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন সংস্থা (সাউস) এই অনুষ্ঠানের আয়োজন করে। মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। সভায় বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে এই জনগোষ্ঠী তাদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে তা নিয়ে এখন থেকেই পরিকল্পনা করা প্রয়োজন।

কয়রা উপজেলার মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের রাজা গ্রীরেন্দ্রনাথ মুন্ডার সভাপতিত্বে ও সাউসের সাধারণ সম্পাদক প্রভাষ মুন্ডার সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. শুভ বিশ্বাস, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মাওলানা সুজাউদ্দিন, সাউসের সভাপতি বলয় কৃষ্ণ মুন্ডা, সাংগঠনিক সম্পাদক অবনীশ মুন্ডা, এবং স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি রবেন মুন্ডা, কবিতা রানী মুন্ডা ও সৌমেন মুন্ডা প্রমুখ। বক্তারা সমাজে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভার পর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের শিল্পীরা তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে এক চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300